Saturday, May 30, 2026

বাংলাদেশি নাগরিকদের অপহরণ কাণ্ডে ধৃত ৩, তোলা হবে আদালতে

Date:

Share post:

দুই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় মূল অভিযুক্ত সেলিম-সহ তিনজনকে গ্রেপ্তার করল এন্টালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। আজ, বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর বসির মিঞা ও ইলিয়াস নামে দুই বাংলাদেশি নাগরিককে উত্তর ২৪ পরগনার হাবড়াতে অপহরণ করা হয়। এরপর তাঁদের বাড়িতে ফোন করে ৬ লক্ষ টাকা মুক্তিপণ হাতানো হয়। এছাড়া বসিরের কাছে থাকা সাড়ে সাত হাজার মার্কিন ডলার ও ৪৫ হাজার ভারতীয় টাকাও লুট করে অপহরণকারীরা। এরপর অপহরণকারীরা তাঁদের বাংলাদেশে পাঠিয়ে জেওয়ার জন্য সীমান্তে দালালদের হাতে তুলে দেয়। কিন্তু, দালালদের থেকে কোনওমতে নিজেদের মুক্ত করেন বসির ও ইলিয়াস। পরে কলকাতায় এসে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেন।

Related articles

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...