Friday, June 19, 2026

“সিঙ্গুর-নন্দীগ্রামে থাকতে চাই”, ফের বিতর্কিত মন্তব্য ধনকড়ের

Date:

Share post:

তৃণমূল ও রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপালের সংঘাত অব্যাহত। দায়িত্ব নিয়ে আসার পর থেকেই জগদীপ ধনকড়ে বিরুদ্ধে সীমা লঙ্ঘনের অভিযোগ তুলছে শাসকদল। পাল্টা রাজ্যপাল জানান, তিনি সীমার মধ্যে থেকেই কাজ করছেন। তবে, তিনি সক্রিয়। সেই সক্রিয়তা দেখাতে গিয়ে, এবার সিঙ্গুর নিয়ে সরব রাজ্যপাল। বিশ্বভারতীর সমাবর্তন থেকে ফেরার পথে হঠাৎই সিঙ্গুরে পৌঁছে যান তিনি। সেখানে অবশ্য প্রশাসনিক ভবনে গিয়ে কারও দেখা পাননি ধনকড়। কিছুক্ষণ বসে থেকে চলে আসেন রাজ্যপাল।

আরও পড়ুন – সীমা ছাড়িয়ে যাচ্ছেন, নাম না করে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার, এনিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল জানান, তিনি সিঙ্গুরে গিয়েছেন বলে একটি রাজনৈতিক দলের মহিলাকর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। এতে তিনি ব্যতীত বলেও মন্তব্য করেন ধনকড়। কিন্তু তারপরেই সরকারের নাম না করে রাজ্যপাল বলেন, তাঁরা যেগুলি চাপা দিতে চাইছেন, তিনি সেগুলিই প্রকাশ করতে চাইছেন। সিঙ্গুরের জমি আন্দোলন নিয়ে জানতেই তিনি সেখানে গিয়েছিলেন বলে মন্তব্য করেন রাজ্যপাল। পাশাপাশি তিনি জানান, তাঁর ইচ্ছে আছে কিছুদিন গিয়ে তিনি থাকবেন সেখানে।

রাজ্য রাজনীতিতে সিঙ্গুরের সঙ্গে এক বন্ধনীতে যে জায়গার নাম উচ্চারণ হয়, সেই নন্দীগ্রামে গিয়েও থাকার ইচ্ছে প্রকাশ করেছেন জগদীপ ধনকড়। রাজ্যপালের এই মন্তব্য নিয়ে রাজনীতি ফের সরগরম হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন – কেন রাফালে ধাক্কা খেল বিরোধীরা?

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...