Wednesday, March 25, 2026

চাকরি পেতে বাবাকে খুন!

Date:

Share post:

ফের চাকরির লোভে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। লোভ বড় বিষম বস্তু। আর সেটা যদি সরকারি চাকরির লোভ হয়, তাহলে সেটা যে কতদূর যেতে পারে, তার উদাহরণ মিলল ছত্তিশগড়ে।
নিয়মানুযায়ী, চাকরিরত অবস্থায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের যোগ্য প্রার্থী সেই চাকরি পেতে পারেন। এই সুযোগকে কাজে লাগাতে ছত্তিশগড়ের জসপুর জেলার সান্না গ্রামে বাবাকে খুন করলেন ছেলে।

সান্না গ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতেন মহাবীর সাই। রবিবার গ্রামের কাছে জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আগামী সপ্তাহেই অবসর গ্রহণ করার কথা ছিল মহাবীরের। তাঁর ছোটছেলে জীবন সাইকে জিজ্ঞাসাবাদ করায় তিনি অসংলগ্ন কথা বলেন। এতে সন্দেহ হয় তদন্তকারীদের। জেরার মুখে শেষ পর্যন্ত জীবন সাই স্বীকার করেন, সরকারি চাকরি পেতে তিনিই তাঁর বাবাকে খুন করেছেন। গুণধর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আসানসোলেও রেলের চাকরি পেতে বাবাকে খুনের অভিযোগ ওঠে পুত্রের বিরুদ্ধে।

আরও পড়ুন-সীমা ছাড়িয়ে যাচ্ছেন, নাম না করে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর

 

 

 

Related articles

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...