Wednesday, March 25, 2026

শামি-উমেশদের বোলিং দাপটে ধস নামল বাংলাদেশে

Date:

Share post:

টি-২০ সিরিজে হারের পর টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে জিততে মরিয়া বাংলাদেশ। তাই রণকৌশলমাফিক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মোমিউল হক। কিন্তু সেই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারলেন না দলের ব্যাটসম্যানরা। মাত্র ১৫০ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস।


বাংলাদেশের হয়ে কোনওক্রমে তিরিশের গণ্ডি পেরোতে একমাত্র সক্ষম হয়েছেন অধিনায়ক মোমিউল হক। এছাড়া ২১ রান করে দলের স্কোর দেড়শো পর্যন্ত যেতে সাহায্য করেন লিটন দাস। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কাউকে সেভাবে খুঁজে পাওয়াই গেল না আজ।

আরও পড়ূন – অভিনব বোলিং মেশিনের উদ্বোধনে বিশ্বরূপ

উল্টোদিকে, বল হাতে একেবারে দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় বোলাররা। মহম্মদ শামির তিন উইকেট ও ইশান্ত শর্মা, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের দুটি করে উইকেট পদ্মা পাড়ের দেশের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দিয়েছিল। এই মুহূর্তে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমেছেন কোহলিরা। ক্রিজে আছেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। এই মুহূর্তে ভারতের স্কোর বিনা উইকেটে ১২।

আরও পড়ূন – ম্যাক্সওয়েলের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন কোহলি

Related articles

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...