Friday, June 19, 2026

প্রথম বিবাহবার্ষিকীতে যেভাবে কাটাচ্ছেন দীপিকা-রণবীর

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রথম বিবাহবার্ষিকী। বলিউডের অন্যতম চর্চিত এই জুটি প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন তিরুপতির তিরুমালা মন্দিরে। যেখানে কনের সাজে দেখা গিয়েছে দীপিকাকে। রক্তরঙা কাঞ্জিভরম, ভারী গয়না, সিঁদুর পরিহিতা স্ত্রীর পাশে রণবীর সেজেছেন কুর্তা-পাজামায়। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।

মন্দিরে পুজো দিয়ে বেরোতেই তাঁদের ঘিরে ধরেন ভক্তরা। হাসি মুখে তাঁদের ছবি তোলার আব্দার মেটান তাঁরা। শুক্রবার বলিউডের এই “পাওয়ার কাপল” যাবে অমৃতসরের স্বর্ণমন্দিরে। এরপর তাঁদের মুম্বই ফেরার কথা। সেখানেই সেলিব্রেট হবে প্রথম বিবাহবার্ষিকী।


আরও পড়ুন – এখনও শঙ্কা কাটেনি লতা মঙ্গেশকারের

বলিউডের এই হট কাপলের সাতপাকের বর্ষপূর্তি নিয়ে টিনসেল টাউনে রীতিমতো উত্তেজনা। ছ’ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর শেষে গত বছরের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন তাঁরা। কোঙ্কনী এবং সিন্ধ্রি দু’টি রীতিতেই বিয়ে করেন দীপ-বীর। পরে মুম্বইতে চোখ ধাঁধানো পার্টি দিয়েছিলেন তাঁরা। এবার বিবাহবার্ষিকী মাতানোর পালা।

আরও পড়ুন – শাহরুখ নো ছুট্টি, তাহলে কাট্টি, মমতার কথায় হাততালির ঝড়

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...