Saturday, June 27, 2026

রাসবিহারীতে সংঘর্ষের জের, শোভনদেব ও মালা রায়কে শো-কজ করলো তৃণমূল

Date:

Share post:

যে যত বড়ই নেতা বা নেত্রী হোন, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে কাউকেই ছাড়া হবেনা।

দলের সর্বস্তরে এমন বার্তা দিয়েই তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার শো-কজ করলো দক্ষিণ কলকাতার অন্যতম দুই শীর্ষ নেতা-নেত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং মালা রায়কে। প্রথমজন দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং দলের প্রতীকে জয়ী প্রথম বিধায়ক এবং এই মুহূর্তে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। দ্বিতীয় জন একধারে সাংসদ এবং অন্যদিকে কলকাতা পুরসভার চেয়ারপার্সন। গত মঙ্গলবার রাতে এই দুই নেতা ও নেত্রীর অনুগামীদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল রাসবিহারী এলাকা। পথ অবরোধের জেরে যান চলাচলও বন্ধ হয়ে যায়। এই ঘটনায় কড়া মনোভাব প্রদর্শন করলো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, প্রশান্ত কিশোরের পরামর্শেই দল শো-কজ করেছে শোভনদেব এবং মালা রায়কে।
তৃণমূল অন্দরের খবর, রাসবিহারীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় দুই নেতা-নেত্রীকে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। ঘটনার জেরে যথেষ্ট অস্বস্তিতে দল, কি কারনে এই ঘটনা, তা বিস্তারিত জানতে চেয়ে দলের তরফে এই শো কজ করা হয়েছে।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...