Saturday, March 28, 2026

দখল রুখতে গিয়ে আক্রান্ত উপ-প্রধান ও কাউন্সিলর

Date:

Share post:

খেলার মাঠের দখল ঘিরে ধুন্ধুমার কোন্নগরের হাতির কুল এলাকা। খেলার মাঠে প্রোমোটিং-এর অভিযোগে শনিবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বাসিন্দাদের সঙ্গে প্রতিবাদে নামেন এলাকার কাউন্সিলর মোনালিসা নাগ এবং উপ পুরপ্রধান গৌতম হালদারও। সেই সময় বিক্ষোভকারীদের হঠাতে যায় পুলিশ। পুলিশ-জনতা সংঘর্ষ বেধে যায়। ধস্তাধস্তিতে হাত ভাঙে তৃণমূল কাউন্সিলর মোনালিসা নাগের। আহত হন উপ পুরপ্রধান গৌতম হালদারও। তাঁর দাঁত ভেঙে যায়। পরে পুলিশ বাহিনী ও ব়্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্তি বজায় রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

প্রোমোটারের হাত থেকে খেলার মাঠ বাঁচানো দাবিতে কয়েকদিন ধরেই উত্তপ্ত এলাকা। স্থানীয়দের দাবি, গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই মাঠে খেলাধুলো হয়। অনেক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাও হয়। অমিত বন্দ্যোপাধ্যায় নামে যে ব্যাক্তি এই মাঠ নিজের সম্পত্তি বলে দাবি করেছেন, তিনি মিথ্যে বলছেন বলে অভিযোগ মাঠ বাঁচাও সংগঠনের প্রাক্তন সভাপতি বিধান ভট্টাচার্যের।

বেশ কয়েকদিন আগে মাঠ অধিগ্রহণ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন অমিত। শুক্রবার, ফের মাঠ দখল করতে গেলে রাস্তায় নামে স্থানীয়রা। তাঁদের পিছু হঠাতে গিয়ে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব়্যাফ নামানো হয়েছে।

Related articles

খারাপ আবহাওয়ায় নামানো যায়নি কপ্টার,  ভগবানগোলায় বাতিল অভিষেকের জনসভা

দীর্ঘ প্রস্তুতি, সকাল থেকে ছিল কর্মী-সমর্থকদের ভিড়। সব কিছুই প্রস্তুত ছিল। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...