Tuesday, March 24, 2026

বিয়ের আসরে পণ নিলেন পাত্র কিন্তু কত?

Date:

Share post:

সংবাদ মাধ্যমে চোখ রাখলেই নজরে পড়ে পণের বলি বধূ। পণ চেয়ে বধূর উপর স্বামী, শ্বরবাড়ির নির্যাতন থামছে না। প্রশাসনের কড়া পদক্ষেপেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। সেখানে নজির গড়লেন জয়পুরের জিতেন্দ্র সিং। রীতি মেনে বিয়ের আসরে সিআইএসএফে কর্মরত পাত্রের সমানে টাকা ভর্তি প্লেট তুলে ধরেন হবু শ্বশুরমশাই। প্লেটে রাখা ১১ লক্ষ টাকা। এভাবে বরপণ দেওয়াই না কি ওই সমাজের দস্তুর। পাত্র শিক্ষিত, রুচিশীল। শুধু পুঁথিগত নয়, শিক্ষার আলো প্রবেশ করেছে তাঁর মননে। তাই প্লেট থেকে জিতেন্দ্র সিং নেন মাত্র ১১ টাকা। তার সঙ্গে আশীর্বাদি একটি নারকেল। জামাইয়ের এহেন আচরণে কেঁদে ফেলেন পাত্রীর বাবা গোবিন্দ সিং।

পাত্রী আইনে পোস্ট গ্রাজুয়েট করে পিএইচডি করছেন। তৈরি হচ্ছেন রাজস্থান জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় বসার জন্য। জিতেন্দ্রের মতে, স্ত্রী বিচারক হলে, টাকার চেয়ে অনেক বড় সম্পদ লাভ করবেন তিনি। পরে বরপক্ষ জানিয়ে দেয়, তারা পণপ্রথার বিরুদ্ধে। একবিংশ শতকে প্রতিঘরে জিতেন্দ্র সিং-এর মতো ছেলে থাকুক চায় পাত্রীর পরিবার।

আরও পড়ুন-অসুস্থ রবীন্দ্রনাথ নার্সিংহোমে চিকিৎসাধীন

 

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...