Monday, April 13, 2026

বিধান ভবনের সামনে রাহুলের ছবিতে কালি, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

রাফাল নিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির চাওয়ার দাবিতে উত্তেজনা ছড়াল কলকাতার বিধান ভবনের সামনে। শনিবার, জনতার সামনে ক্ষমা চাওয়ার দাবি নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিল বিজেপি। কলকাতার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে মিছিল করে গিয়ে গেটে উঠে ধাক্কাধাক্কি করেন বিক্ষোভকারীরা। রাহুল গান্ধির ছবি ছিঁড়ে, কালি লাগিয়ে দেওয়া হয়। বিধান ভবনের সামনের রাস্তায় বসে রাহুল গান্ধির বিরুদ্ধে স্লোগান দেন বিজেপির কর্মী-সমর্থকরা। পোড়ানো হয় রাহুল গান্ধির কুশপুতুলও। পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস নেতারা। তাঁদের কটাক্ষ, এটাই গেরুয়া শিবিরের সংস্কৃতি।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...