Tuesday, March 24, 2026

অসুস্থ রবীন্দ্রনাথ নার্সিংহোমে চিকিৎসাধীন

Date:

Share post:

হঠাৎ অসুস্থ হয়ে কোচবিহারের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার ভোর ৪টে নাগাদ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের কর্মী-সমর্থকরা নার্সিংহোমের সামনে ভিড় জমাতে শুরু করেন। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গুরুতর অবস্থায় ভর্তি হয়েছিলেন তিনি।

শুক্রবার সকাল ১১ টা থেকেই তাঁর বুকে ব্যথা শুরু হয়। প্রথমে গুরুত্ব না দিয়ে, ঘরোয়া ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করেন রবীন্দ্রনাথ ঘোষ। রাতের দিকে ব্যথা বাড়লে এদিন ভোররাতে নার্সিংহোমে ভর্তি করা হয়। এই অবস্থায় তাঁকে আরও কিছুদিন তত্ত্বাবধানে রাখতে হবে বলে মত চিকিৎসকদের।

পরিবার সূত্রে খবর, চিকিৎসার জন্যে তাঁকে রবিবার এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় নিয়ে আসা হবে।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...