Sunday, June 21, 2026

রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক

Date:

Share post:

দীর্ঘদিনের দুরারোগ্য রোগযন্ত্রণা থেকে ‘মুক্তি’ পেতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন খড়গ্রামের প্রাক্তন সিপিএম বিধায়ক মানবেন্দ্রনাথ সাহা।

২০১২ সাল থেকে প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন সিপিএমের এই প্রাক্তন বিধায়ক। সম্প্রতি তাঁর রোগের যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে শুক্রবার রাত ১টা নাগাদ নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবার সূত্রের খবর, গত ১০ দিন ধরে মানবেন্দ্রনাথবাবু তার এই রোগের কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। পরিবারের সদস্যরা ঠিক করেছিলেন, শনিবার তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হবে। সেই সুযোগ তিনি আর কাউকে দিলেন না। সিপিএমের এই হেভিওয়েট নেতার মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আত্মঘাতী এই প্রাক্তন বিধায়কের প্রতি শ্রদ্ধা জানাতে বাম নেতৃত্বদের পাশাপাশি ছিলেন তৃণমূলের নেতারাও।

এদিন প্রাক্তন বিধায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে কংগ্রেসের টিকিটে জিতে অধুনা তৃণমূল হওয়া খড়গ্রামের বর্তমান বিধায়ক আশিস মার্জিত বলেন, “রাজনীতির বাইরে ওনার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল। ২০০৬ সালে বিধানসভা ভোটে আমি ওনার কাছে হেরে গেলেও বহু কাজ নিয়ে গিয়েছি। উনি কোনোদিন কোনো কাজ ফেলে রাখেননি।”
প্রাক্তন বিধায়কের ছেলে ধ্রুব সাহা বলেন, “বাবা বামপন্থী মানুষ হিসেবে সব সময় অবহেলিত মানুষের জন্য চিন্তা করতেন।” ১৯৭৭ সালে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন মানবেন্দ্রবাবু।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...