Sunday, June 21, 2026

বৈশাখীর মান রাখতে ক্রুদ্ধ করলেন দিদিকে, কুল রাখতে মেননের দরজায় শোভন!

Date:

Share post:

বেশ ভালই মেকআপ করে এনেছিলেন। কিন্তু খোঁচা দেওয়ার অভ্যাসটা ছাড়তে পারেননি কলকাতার প্রাক্তন মেয়র। তাই ভাইফোঁটা পর্ব সেরেই স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এসএমএস পর্ব। আর তাতে যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবস্থা বেগতিক বুঝে শোভন-বৈশাখী জুটি দক্ষিণ কলকাতার নার্সিংহোমে দেখতে গেলেন চিকুনগুনিয়া আক্রান্ত বিজেপি নেতা অরবিন্দ মেননকে। রইলেন প্রায় তিরিশ মিনিট। শোভন-বৈশাখী বলছেন, এটা অসুস্থ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। আর নিন্দুকেরা বলছেন, এটা আসলে শ্যাম আর কুল রাখার চেষ্টা। দু’নৌকোয় পা দিয়ে ভারসাম্য রাখার চেষ্টা।

ভাইফোঁটা পর্বের পর থেকেই পুরনো দলের কাছাকাছি আসা শুরু হয়েছিল শোভন-বৈশাখীর। গিয়েছিলেন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে। আমন্ত্রণ ছিল সমাপ্তিতে। স্ত্রী রত্না যাচ্ছেন বলে তিনি যাননি। গিয়েছিলেন শিক্ষমন্ত্রীর কাছেও। সেখানে বিজেপিতে নেই ইঙ্গিত দিয়ে এসেছিলেন। কিন্তু এসএমএস প্রকাশিত হওয়ার পরেই যুগলের বিরুদ্ধে ক্ষুব্ধ হন নেত্রী। দুজনেই বোঝেন সমস্যা বেড়েছে। তাই বিজেপির দরজা খুলে রাখতেই অরবিন্দকে দেখার ছুতো বলে মনে করছেন দলের একাংশ।

কী ছিল সেই এসএমএসে? শোভন নাকি রত্নাকে লিখেছিলেন –” সত্যের জয় হল। আজ বৈশাখীর সম্মানের জন্য লড়ে জিতলাম তো! এবার মিউচুয়াল ডিভোর্স দাও।’ শোভন অবশ্য এসব পাঠাননি বলে দাবি। রত্নার নম্বর ব্লক করা ছিল! যদিও রত্না বিষয়টি ব্যক্তিগত বলে এসএমএস নিয়ে থানায় অভিযোগও জানান।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...