Saturday, April 18, 2026

দাদা মুকেশ উঠছেন শিখরে, ভাই অনিলের লোকসান নিয়ে পদত্যাগ

Date:

Share post:

দাদা মুকেশ আম্বানি একের পর এক পাহাড়ের চূড়ায় উঠছেন, আর পতন হচ্ছে ভাই অনিল আম্বানির। অনিলের সংস্থা আর কম অর্থাৎ রিলায়েন্স কমিউনিকেশন্স-এর ৩০ হাজার কোটির বেশি লোকসানের কথা জানানো হয়েছিল। এবার সেই সংস্থা থেকে পদত্যাগ করলেন অনিল। কর্পোরেট জগতে দ্বিতীয় বৃহত্তম এই লোকসানের পরিপ্রেক্ষিতে এরিকসনের করা আবেদন নিয়ে দেউলিয়া মামলা চলছে। ঋণদাতারা দাবি করেছেন ৪৯হাজার কোটি টাকা। আপাতত এই সংস্থার ভার ইনসলভেন্সি রেজলিউশন প্রফেশনালের হাতে। অনিলের সঙ্গে আরও তিন কর্তা পদত্যাগ করেছেন। ২০০৫ সালে মুকেশ-অনিলের ব্যবসার ভাগ বাঁটোয়ারার পর আরকমের দায়িত্ব পান অনিল। ছিলেন বিশ্বের ১০জন ধনীর একজন। আর এখন সম্পত্তি বিক্রি করতে গিয়েও ধাক্কা খাচ্ছেন। এই মুহূর্তে কেন্দ্রকে লাইসেন্স ও স্পেকট্রাম ফি বাবদ প্রতি তিন মাস অন্তর অনিলকে দিতে হচ্ছে ২৮ হাজার কোটি টাকা। যে কারণে লোকসান হয়েছে ৩০হাজার কোটি টাকার বেশি। অথচ গত বছর সংস্থার লাভ হয়েছিল প্রায় ১২০০ কোটি টাকা!

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...