Thursday, March 26, 2026

পাকিস্তানি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তত্‍পরতায় রক্ষা পেল যাত্রী সহ ভারতীয় বিমান

Date:

Share post:

পাকিস্তানি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তত্‍পরতায় রক্ষা পেল যাত্রী সহ ভারতীয় বিমান। বিমানটি জয়পুর থেকে ওমানের মাসকাটগামী ছিল। বিমানটি বৃহস্পতিবার জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেই জরুরি সময় ওই বিমানটিকে সাহায্য করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সূত্রের খবর, বিমানটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের করাচির উপর দিয়ে যাওয়ার সময় বজ্রপাত হচ্ছিল। এই কারণে বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। সঙ্গে সঙ্গেই বিমানের পাইলট কাছাকাছি বিমানবন্দরে জরুরি বিপদ সংকেত পাঠায়। ওই বিপদ সংকেত পেয়ে সাথে সাথেই সাড়া দেয় পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর পাইলটকে পাকিস্তানের আকাশসীমা দিয়ে বাকি পথ পাড়ি দেয়ার নির্দেশ দেওয়া হলে বিমানটি ১৫০ যাত্রী নিয়ে নিরাপদেই যাত্রা শেষ করতে সক্ষম হয়।

আরও পড়ুন-রিভিউ পিটিশন করবে মুসলিম পার্সোনাল ল বোর্ড

 

Related articles

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...