Friday, March 20, 2026

স্পিকারকে সুদীপের প্রশ্ন : রাজ্যপাল যা করছেন তা সংবিধানসম্মত?

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রসঙ্গ উঠে এল সর্বদল বৈঠকেও। স্পিকারকে সরাসরি এদিন তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন, রাজ্য সরকারকে কার্যত কিছু না জানিয়েই একের পর এক কর্মসূচি নিচ্ছেন রাজ্যপাল। তিনি সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন। নানারকম বয়ান দিচ্ছেন। সরাসরি এরপর সুদীপের প্রশ্ন, এটা কী সংবিধান সম্মত? স্পিকার ওম বিড়লা জানান, বিষয়টি নিয়ে তিনি কার্যোপদেষ্টা কমিটিতে আলোচনা করে জানাবেন। কিন্তু সুদীপ ঠারে ঠারে বুঝিয়ে দেন কমিটিতে কী আলোচনা হবে, তা পরের কথা। বিষয়টি নিয়ে তাঁরা সোমবার থেকে সংসদ উত্তপ্ত করবেন তা পরিস্কার। শনিবার ডাক বিভাগের এক অনুষ্ঠানে রাজ্যপাল সরাসরি বলেন, কেউই যেন লক্ষ্মণরেখা না পেরন। আমি যা করছি, তা সংবিধান মেনেই করছি। মত প্রকাশের অধিকার তিনি ছাড়তে পারেন না। এ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি আর তৃণমূলের মধ্যে বয়ান, পাল্টা বয়ান অব্যাহত। দিলীপ ঘোষ বলেন, রাজ্যপাল কিছু বললেই তাঁর গায়ে বিজেপির তকমা লাগানো হচ্ছে। পাল্টা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সকলেই লক্ষ্মণরেখা মেনে চলছেন। চলছেন না কে মানুষ তা দেখছেন। ফলে সংসদে এ নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে যে তুমুল বাক-বিতণ্ডা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...