Sunday, April 12, 2026

ধর্ষণ হয়েছিল, স্বীকার করল গ্রেফতার ট্যাক্সিচালক

Date:

Share post:

শহরের পরপর দুটি বড় ঘটনা কিনারা করল কলকাতা পুলিশ। প্রথম ঘটনাটি পঞ্চসায়রে তরুণীকে গণধর্ষণের ঘটনা, অন্যটি বালিগঞ্জ থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনা।

পঞ্চসায়রের ঘটনা পাঁচ দিনের মাথায় শনিবার রাতে আটক করা হয় ওই ট্যাক্সি চালককে। গড়িয়া থেকে ওই ট্যাক্সিচালককে আটক করা হয়। তারপর দীর্ঘ জেরায় ওই ট্যাক্সিচালক স্বীকার করে ধর্ষণের ঘটনা কথা। জানায় তরুণীকে বৃদ্ধাশ্রমের পৌঁছে দেওয়ার নাম করে সে ও তার সঙ্গী নিয়ে যায় নরেন্দ্রপুরের কাছে। সেখানেই তাকে গণধর্ষণের পর ফেলে রেখে তারা পালায়। ট্যাক্সিচালকের আর এক সঙ্গীকে খোঁজা হচ্ছে। তবে ইতিমধ্যে পুলিশ একজনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। আশা করা হচ্ছে শীঘ্রই দ্বিতীয় দুষ্কৃতী জালে ধরা পড়বে।

অন্যদিকে বালিগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ীকে এয়ারপোর্টের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর তার কাছ থেকে টাকা আদায় করা হয়। এই ঘটনায় অভিযুক্ত ৬জনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে অপহৃতের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন-প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে খড়গপুর হাতছাড়া হলে দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...