Friday, June 19, 2026

খাবেন নাকি ‘পরিণীতি বাটার মশালা’র সঙ্গে ২-৪টে ‘শাহরুখ নান’

Date:

Share post:

নামে অনেক কিছুই আসে যায়৷ না হলে বলিউডে এই কাণ্ড হয় নাকি !

বলি-সেলেবদের নামে খাবারের নাম রাখা হয়েছে মুম্বইয়ের এক রেস্তোরাঁয়৷ বাহারি সে সব নাম৷ ওই রেস্তোরাঁয় ঢুকে আপনি স্মার্টলি অর্ডার করতে পারেন, ‘পরিণীতি বাটার মশালা’, সঙ্গে ২-৪টে ‘শাহরুখ নান’৷ অথবা চাইতে পারেন অনুপম ক্ষীর বা প্রিয়াঙ্কা কোপরা-চাটনি৷ থালিও আছে ৷ থালির নাম দেওয়া হয়েছে ‘গোগো তুসি গ্রেট হো’৷

এছাড়াও এখানে এলে আপনার প্লেটে আসতে পারে, সলমন পান, চিকনা রানাউত মশালা, কফি উইথ গরম। এ ছাড়া কিছু মেনু করা হয়েছে সিনেমার নাম নিয়ে যেমন, তেরে মেরে বিচ মে, কিতনি আলু থি, কাবাব মে হাড্ডি।
এই রেস্তোরাঁর কর্তা অর্জুন রাজ খের জানিয়েছেন এখানে এলে ভোজনরসিকরা বলিউডের নস্টালজিয়ায় ডুব দিতে পারবেন। এটাই তাঁদের অনুপ্রেরণা ও এগিয়ে যাওয়ার শক্তি। তিনি জানান, গোগো তুসি গ্রেট হো’র মাধ্যমে বলিউডের অন্যতম সুন্দর খারাপ চরিত্র গোগোর মতোই স্বাদ তুলে ধরতে চান তিনি৷

আরও পড়ুন-কোন সতর্কবার্তা দিল হোয়াটসঅ্যাপ?

 

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...