Saturday, June 13, 2026

গান্ধি পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তুমুল হট্টগোল লোকসভায়

Date:

Share post:

গান্ধি পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে এবার সংসদে সরব কংগ্রেস। লোকসভায় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে এই নিয়ে জবাব চান কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী।

তিন দশকের বেশি সময় ধরে গান্ধি পরিবার এসপিজি নিরাপত্তা পেত। সম্প্রতি তা প্রত্যাহার করেছে কেন্দ্র। মঙ্গলবার, এই সিদ্ধান্ত নিয়ে তুমুল হৈ হট্টগোল হয় লোকসভায়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাব চান বিরোধীরা। এদিন লোকসভায় উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। কিন্তু প্রবল হট্টগোলের স্লোগানের মধ্যে কক্ষ ছাড়েন অমিত শাহ। এর পর ওয়াকআউট করে কংগ্রেসও।
চলতি মাসেই কেন্দ্রের তরফে জানানো হয়, এসপিজি-র বদলে জেড প্লাস নিরাপত্তা পাবেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি। কংগ্রেস প্রশ্ন তোলে, যে পরিবারের দু’জন সদস্য সন্ত্রাসবাদীদের হানায় প্রাণ হারিয়েছেন, কেন তাঁদের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্র? এ দিন অধিবেশনে এই বিষয়েই সরব হয় কংগ্রেস। ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা।
স্পিকার ওম বিড়লা বারবার জায়গায় ফিরে যেতে অনুরোধ করলেও, কাজ হয়নি। এর পর কংগ্রেস নেতারা ওয়াকআউট করেন।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...