Friday, March 27, 2026

গোলাপি বলে টেস্ট খেলার স্বপ্নে বিভোর রাহানে

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। গোটা ইডেন চত্বরে একেবারে সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারপরেই শুক্রবার হবে মহারাজের স্বপ্ন পূরণ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহুদিনের স্বপ্ন হল গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। আর তাই শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেটের নন্দনকাননে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। সেই নিয়ে আম জনতা থেকে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। বলা যায় গোটা ক্রিকেট জগতে চলছে ‘পিঙ্ক ম্যানিয়া’। আর তাতে এবার গা ভাসিয়েছেন অজিঙ্কা রাহানে।

গোলাপি বল পাশে নিয়ে ঘুমোচ্ছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক। নিজেই সেই ছবি ট্যুইটারে পোস্ট করেছেন রাহানে। আর ক্যাপশনে লিখেছেন, ‘ইতিমধ্যেই ঐতিহাসিক গোলাপি বলে টেস্ট খেলার স্বপ্ন দেখছি।’ ইতিমধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 


আরও পড়ুন – ‘ইডেন বেল’ বাজাবেন হাসিনা-মমতা, সোনার কয়েনে টস

Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...