Thursday, March 19, 2026

সুস্থ নুসরত বসিরহাটে গিয়ে নেমে পড়লেন কাজে

Date:

Share post:

অসুস্থতা কাটিয়ে সরাসরি নিজের সংসদীয় এলাকায় পৌঁছে গেলেন নুসরত জাহান। পৌঁছে বললেন, সময় কোথায়? অনেক কাজ পড়ে রয়েছে।

গত রবিবার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্টজনিত কারণে আইসিইউতে কয়েকদিন ভর্তি থেকে চিকিৎসা করানোর পর সোমবার বাড়ি ফেরেন নুসরত। তারপর দুদিন বিশ্রাম নিয়েই কাজে নেমে পড়লেন সাংসদ। বৃহস্পতিবার প্রথমে বসিরহাটের সংগ্রামপুরে পুলিশ সুপার কঙ্কন প্রসাদ বারুই সহ জেলা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে প্রশাসনিক কাজকর্ম নিয়ে বৈঠক করেন। তারপর বসিরহাটের শিরীষতলায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। টাকি ও হাড়োয়ায় দুটি অনুষ্ঠান যান। বুলবুল কবলিত এলাকাতে এ সপ্তাহেই যাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লিতে শীতকালীন অধিবেশনে যোগ দিতে যাবেন বসিরহাটের সাংসদ।

spot_img

Related articles

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...