Wednesday, March 4, 2026

রোজভ্যালি কাণ্ডে গৌতম কুন্ডুর স্ত্রীর ফ্ল্যাটে তল্লাশি

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে বৃহস্পতিবার এবার তল্লাশি চালানো হলো দুই কর্মকর্তার বাড়িতে। একজন সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডু এবং অন্যজন রূপল কবিরাজ। এদিন সকালে ইডির ২৫জন অফিসার চারটি ভাগে ভাগ হয়ে এই তল্লাশি অভিযান চালান।

ইডির অফিসাররা সাউথ সিটিতে শুভ্রার ফ্ল্যাটে সকালে হাজির হন। আবাসনের এক নম্বর টাওয়ারের 34 তলায় শুভ্রাকে পাওয়া যায়নি। অফিসাররা দেখেন গেটে তালা। জানা গিয়েছে, সাত দিন আগেই কলকাতার বাইরে যান শুভ্রা। কী কারণে বাইরে গিয়েছেন, তার তদন্ত চলছে।

শুভ্রার বিরুদ্ধে মূল অভিযোগ, তার দুটি প্যান কার্ড একটি শুভ্রা কুন্ডু নামে অন্যটি শুভ্রা দে নামে। কেন? তা তদন্ত করতে চান। এছাড়াও রয়েছে তার দুটি পাসপোর্ট। তার কারণও খতিয়ে দেখতে চান। শুভ্রার সংস্থা অদৃজা সিল করে দেওয়ার আগে ৮০লক্ষ টাকার গয়না তিনি সরিয়েছিলেন। সেই টাকা কোথায় গেল সেটাও ইডির তদন্তকারীদের অন্যতম এজেন্ডা।

অন্যদিকে রূপল কবিরাজের নিউটনের ফ্ল্যাটে বৃহস্পতিবার যান ইডির অফিসাররা। রূপলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সংস্থার কর্ণধার গৌতম কুন্ডু। তাঁর অভিযোগ ছিল, রূপল তাঁর কর্মী ছিলেন। তিনি ইডি-সিবিআইয়ের সঙ্গে ‘সেটিং’ করে দেবেন বলে তাঁর কাছ থেকে দু’কোটি টাকা নিয়েছিলেন। তারপর দেখা যায় তিনি বিভিন্ন সম্পত্তি পরপর কিনেছেন। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অফিসারদের কাছে একটি জিডি হাজির করেছিলেন। পরে দেখা যায় নিউটন থানায় ওই নম্বরে কোনও জিডি নেই। সেই জিডি কীভাবে করা হলো তা দেখতে চায় ইডি। এক পুলিশ অফিসারের নাম এ প্রসঙ্গে উঠে আসছে।

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...