Thursday, March 26, 2026

শহর জুড়ে শীতের আমেজ, তবে দীর্ঘস্থায়ী নয়

Date:

Share post:

সপ্তাহের মাঝে শীতের আমেজ মহানগর জুড়ে। কিন্তু তাতে ভুলবেন না। কারণ, এটা দীর্ঘ স্থায়ী নয়। অন্তত এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৯৬ শতাংশ। বুধবার থেকেই পারদ নেমেছে কলকাতায়। এই সপ্তাহে এরকমই শীতের আমেজ থাকবে। তবে, এই শীত পাকাপাকি নয়।

আগামী ২-৩ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যাবে। তবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে। কেরালা ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় তামিলনাডু, কেরালা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-ভুল তথ্য দিয়ে তেলেঙ্গানার বিধায়ক ভারতের নাগরিকত্বই হারালেন

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...