Sunday, March 29, 2026

পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে সংসদে সরব লকেট, বাবুল

Date:

Share post:

অনশন আন্দোলন চলাকালীন এক পার্শ্বশিক্ষিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হল সংসদ। পশ্চিম মেদিনীপুরের পার্শ্বশিক্ষিকা রেবতী রাউতের অস্বাভাবিক মৃত্যু হয়। এই নিয়েই শুক্রবার সংসদের অধিবেশনে সুর চড়ান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
একাধিক দাবিদাওয়া আদায়ে বিকাশ ভবনের সামনে চলছে পার্শ্বশিক্ষকদের অনশন। এই ইস্যুতে এদিনের অধিবেশনে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লকেট। তিনি অভিযোগ করেন, পনেরো দিনের বেশি দিন ধরে আন্দোলন চললেও, রাজ্য সরকারের তরফে কেউ একবারও দেখতে যাননি। পশ্চিম মেদিনীপুরের এক পার্শ্বশিক্ষিকার মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন লকেট। বাংলায় শিক্ষকদের অবস্থা শোচনীয় বলেও মন্তব্য করেন হুগলির সাংসদ।
এদিন, প্রশ্নোত্তর পর্বের শেষ দিকে পার্শ্বশিক্ষকদের আন্দোলনের বিষয়টা প্রথমে তোলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বসেন, কলকাতায় পার্শ্বশিক্ষকদের অনশন চলছে। ইতিমধ্যেই একজনের মৃত্যুও হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে বলার অনুমতি চাইলেও স্পিকার ওম বিড়লা তাতে রাজি হননি। কিন্তু এরপরেও থামেননি বাবুল। মন্ত্রী হিসেবে সভার নিয়ম লঙ্ঘন না করার অনুরোধ করেন স্পিকার। তারপরেই বসে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...