Saturday, June 20, 2026

টোপ দিয়ে ২ বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে ধরল পুলিশ

Date:

Share post:

ব্যবসার টোপ দিয়ে দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল রিজেন্টপার্ক থানার পুলিশ। তাঁদের থেকে অস্ত্র কিনতে চেয়ে কলকাতায় আসতে বলা হয়। সেই অস্ত্র দিতে এসেই পুলিশের জালে ধরা পড়ল দুই অস্ত্র ব্যবসায়ী। তাঁদের কাছে উদ্ধার হযেছে আগ্নেয়াস্ত্র।

পুলিশের কাছে খবর ছিল, নরেন্দ্রপুর ও বিষ্ণুপুর এলাকায় চলছিল অস্ত্র কারবার। এদের সঙ্গে যোগাযোগ রয়েছে অস্ত্র কারবারীদের। এর আগে বেশ কয়েকজনকে পাকড়াও করে অভিযুক্তদের নাম জানতে পারে। তখনই ফাঁদ পাতে কলকাতা পুলিশ। অস্ত্র কারবারীদের সঙ্গে যোগাযোগ করে টাকা পাঠায় রিজেন্ট পার্ক থানার পুলিশ। সেই ফাঁদে পা দিয়ে পুলিশের জালে ধরা পড়লে বাপি বাগ ওরফে কালু। পুলিশ সূত্রের খবর, ধৃত বাপি নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে আসা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের প্রদীপ কুলেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় অস্ত্র ব্যবসা চক্রের খোঁজ পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন-ইছামতীতে নিখোঁজ বাবা, প্রাণে বাঁচল ছেলে

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...