Wednesday, May 13, 2026

সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বিজিবি-র

Date:

Share post:

ভারতবর্ষের সীমান্তরক্ষী বাহিনীর ৫৫তম প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড। বসিরহাট মহাকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের পানিতর বিওপিতে সাইকেল র‍্যালির আয়োজনও করা হয়। ১৫৩ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে প্রায় 35 কিলোমিটার সাইকেল র‍্যালি করা হয়। এই র‍্যালিতে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও।

শুধু তাই নয়, এদিন মিষ্টিমুখ থেকে আলিঙ্গনও হয় জিরো পয়েন্টে। যারা সারা বছর দেশকে রক্ষা করেন, তাঁদের উদ্দেশ্যেই শনিবার প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠিত হয়।

১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার সুরেন্দ্র সিং বলেন, ‘আজ আমাদের প্রতিষ্ঠাতা দিবস। সীমান্তে মানুষের সঙ্গে বাহিনীর একটা মেলবন্ধন ঘটাতে এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমাদের সারা বছর শিশুদের বাচ্চাদের বই দেওয়া বিনামূল্যে স্বাস্থ্য শিবির করাও হয়। ফুটবল, ভলিবল টুর্নামেন্ট থেকে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে সীমান্তরক্ষী বাহিনী। অক্লান্ত পরিশ্রম করে এই উদ্যোগগুলো নিয়ে থাকে। যাতে মানুষ ও বাহিনীর মধ্যে সম্পর্ক নিবিড় হয়।’

 

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...