Wednesday, May 13, 2026

গোলাপি বিপ্লবের দিনেই উইন্ডোজ ঘটিয়েছে আরও এক বিপ্লব

Date:

Share post:

ক্রিকেটের নন্দনকাননে একদিকে যেখানে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে গোলাপি বলে দিনরাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, উইন্ডোজের কর্ণধার নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় সমস্ত কচিকাঁচাদের জন্য সুখবর শোনালেন। আগামী বছর ছোটদের জন্য ক্রিসমাসে আনতে চলেছেন ‘জুনিয়র পন্ডিত’। এখানেই শেষ নয়, ‘জুনিয়র পণ্ডিত’ -এর পাশাপাশি 2021 সালে তারা আনতে চলেছেন ‘জুনিয়র কমরেড’।

আপনাদের সকলের নিশ্চয়ই ভুতু(ব্রত)-চিনি(তিয়াসা)-র কথা মনে আছে, যাদের আমরা ‘হামি’, ‘রামধনু’ -র মতন হিট ছবিতে অভিনয় করতে দেখেছি। এই হিট জুটিকেই আবার আমরা খুনসুটি করতে দেখব ‘জুনিয়র পন্ডিত’ ও ‘জুনিয়র কমরেড’ উভয় ছবিতেই। ‘জুনিয়র পন্ডিত’ ছবিতে ভুতু-চিনির পাশাপাশি গার্গীরায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও অভিনয় করতে আমরা দেখতে পাবো।

 

এখনো চমক শেষ হয়নি, ‘জুনিয়র পন্ডিত’ ছবিতে হামি সিরিজের ব্যানারে প্রথমবার অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অবশ্য তাঁর চরিত্র নিয়ে এখনো কিছু জানা না গেলেও এই ছবিতে যে গুরুত্বপূর্ণ কোন চরিত্রে অভিনয় করবেন তা আর বলার উপায় রাখে না।

একটি ছবি হিট হওয়ার পিছনে যেমন মজবুত অভিনয় খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ছবিটির মিউজিকও ততটাই গুরুত্বপূর্ণ। ‘জুনিয়র পন্ডিত’ ছবিতে মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নন্দিতা রায় জানান, ” ‘হামি’, ‘রামধনু’ এই দুই ছবি সাফল্যের পরই তিনি ঠিক করে ফেলেছিলেন কচিকাঁচাদের নিয়ে আবার সিনেমা বানাবেন। তাই জন্যেই  ‘জুনিয়র পণ্ডিত’ ও ‘জুনিয়র কমরেড’ ছবি বানানোর কথা তাঁর মাথায় আসে”। অন্যদিকে, উইন্ডোজের আরেক কান্ডারী শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনেকটাই আশাবাদী এই দুই ছবি নিয়ে। বাচ্চারা তাঁর মা-বাবাকে নিয়ে আবারো যে হলমুখী হবেন তা শুধু সময়ের অপেক্ষা।

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...