Sunday, March 29, 2026

বিলাসবহুল জাহাজে গঙ্গাসাগর

Date:

Share post:

সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার- শুধু পুণ্যার্জনের জন্যেই নয়, দুর্গম পথের কারণেও এই প্রবাদ চালু হয়েছিল বাংলায়। তবে, বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে সেই যাত্রাপথ এখন অনেক সুগম। তাও ব্রেক জার্নি করতেই হয়। এই সমস্যার সমাধান হবে শীঘ্র। কলকাতা থেকে একেবারে বিলাসবহুল জাহাজে চড়ে সোজা পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে।

ডিসেম্বরের মধ্যেই কলকাতা থেকে গঙ্গাসাগর জাহাজ পরিষেবা চালু হতে চলেছে। মাত্র ৩ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে কপিলমুণির আশ্রমে। প্রতিদিনই মিলবে পরিষেবা। সকাল ৭টায় মিলেনিয়াম পার্কের জেটি থেকে জাহাজ ছাড়বে। সকাল ১০টার মধ্যে সাগরের কুচবেড়িয়া ঘাটে পৌঁছবে। শুধু গঙ্গাসাগরই নয়, সুন্দরবনগামী যাত্রীদেরও পৌঁছে দেওয়া হবে নামখানায়।
বর্তমানে কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে হলে শিয়ালদহ থেকে ট্রেন কিংবা সড়কপথে প্রথম কাকদ্বীপ যেতে হয়। সেখান থেকে ভেসেলে মুড়িগঙ্গা পেরিয়ে যেতে হয় সাগরের কচুবেড়িয়ায়। সেখান থেকে গাড়ি নিয়ে যেতে হয় কপিলমুনির আশ্রমে। সময় লাগে কম করে ৫ থেকে ৭ ঘণ্টা। নদীতে ভাঁটা থাকলে সময়টা ১২ ঘণ্টা পর্যন্ত গড়ায়। এবার জাহাজে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছে গঙ্গাসাগর। কলকাতার পাশাপাশি, একইভাবে কচুবেড়িয়া থেকে প্রতিদিন দুপুর ৩টে নাগাদ কলকাতা ফিরবে জাহাজ। বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে জাহাজ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য।

আরও পড়ুন-কালিয়াগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতি

 

Related articles

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...