Sunday, June 21, 2026

ক্রশ ভোটিং করব না, শপথ 162 বিধায়কের

Date:

Share post:

পাঁচতারা হোটেলের বলরুমে ক্যামেরার সামনে তিন দলের 162 বিধায়কের শপথ। হাত তুলে তাঁরা শপথ নিলেন, আমরা ঐক্যবদ্ধ আছি ও থাকব। কোনও অবস্থাতেই আমরা ক্রশ ভোটিং করব না। সোমবার রাতে মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে নজিরবিহীন এই ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের সঙ্গে গোটা দেশও। সুপ্রিম কোর্টে রায় বেরনোর আগের দিন এই ঘটনা পরোক্ষে বিচারব্যবস্থার উপর হস্তক্ষেপের চেষ্টা কীনা সে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও শিবসেনা, এনসিপি, কংগ্রেস নেতারা বলছেন, বিজেপির বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যে ঐক্যবদ্ধ আছে সেই বার্তা দিতেই মহা-প্যারেডের উদ্যোগ। এই প্রকাশ্য শক্তি-প্রদর্শনে সংখ্যা নিয়ে সব সংশয় দূর হবে।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...