Saturday, June 20, 2026

হাত ছাড়ছেন জ্যোতিরাদিত্য?

Date:

Share post:

রাজনীতিতে পালাবদল নতুন কথা নয়। দলবদল সেটা তো হামেশাই হচ্ছে। অন্তত মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলাই যায়, রাজনীতিতে যে কোনও সময়, যা খুশি হতে পারে। তবে এবারের প্রেক্ষাপট মহারাষ্ট্র নয়, মধ্যপ্রদেশ। সেখানকার কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ঘিরে জল্পনা তুঙ্গে। কারণ, হঠাৎই নিজের টুইটার প্রোফাইল থেকে কংগ্রেস নেতা কথাটা বাদ দিয়েছেন তিনি।

জ্যোতিরাদিত্যর টুইটার প্রোফাইলে লেখা রয়েছে , তিনি ‘জনতার সেবক’ এবং ‘ক্রিকেট উদ্যমী’। প্রোফাইল পরিচিতির এই পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন, তাহলে কি হাত ছাড়ছেন সিন্ধিয়া রাজপরিবারের সদস্য?

জল্পনা আরও বাড়িয়েছে জ্যোতিরাদিত্যের সাম্প্রতিক কিছু মন্তব্য। কেন্দ্রের বিজেপি সরকারের পদক্ষেপের সমর্থন। পাশাপাশি, মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের সমালোচনা দুটোই জ্যোতিরাদিত্যর দলবদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে নিজের টুইটার হ্যান্ডেলে জ্যোতিরাদিত্য লিখেছেন, একমাস আগের প্রোফাইল চেঞ্জ নিয়ে এই জল্পনা বিরক্তিকর তবে। কেন প্রোফাইলটা পরিবর্তন হল? তা কিন্তু খোলাসা করেননি তিনি।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...