Tuesday, April 7, 2026

প্রেসিডেন্সিতে জিতলেও রবীন্দ্রভারতীতে অস্তিত্ব-সংকটে এসএফআই

Date:

Share post:

কয়েক সপ্তাহ আগেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৯ বছর পর একাধিপত্য দেখিয়ে ছাত্র সংসদ দখল করেছিল এসএফআই। মনে করা হয়েছিল, প্রেসিডেন্সি থেকে অক্সিজেন নিয়ে রাজ্যের অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ঝাঁপিয়ে পড়বে বাম ছাত্রসংগঠনটি।কিন্তু না, আরেক একক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে কার্যত অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না তাদের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মনোনয়ন সেভাবে তুলতেই পারল না বাম ছাত্র সংগঠনটি।একাধিপত্য রইল শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি’র।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তিনটি ফ্যাকাল্টি মিলিয়ে এসএফআইয়ের মাত্র সাতজন মনোনয়ন জমা দিয়েছেন। বাকি আর কোনও ছাত্র সংগঠন মনোনয়ন তুলতেই পারেনি বলে খবর।

উল্লেখ্য, এই মনোনয়নপত্রগুলি ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) পদের জন্য। আগামী ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট। এসএফআইয়ের বক্তব্য, হুমকি এবং চাপ দিয়ে মনোনয়ন তুলতে বাধা দেওয়া হয়। মনোনয়ন অনলাইনে তোলা এবং জমা দেওয়ার ব্যবস্থা থাকলে এমনটা হতো না। অন্যদিকে টিএমসিপি’র দাবি, সংগঠন না থাকার কারণেই ওরা মনোনয়ন তুলতে পারেনি। তাদের পক্ষ থেকে কাউকে বাধা দেওয়া হয়নি।

Related articles

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...