Monday, June 15, 2026

মেয়ের কাছে ট্রোলড হলেন বাবা সৌরভ, কিন্তু কীভাবে?

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা বা ট্রোলড হওয়া এই শব্দদুটো ভীষণভাবে পরিচিত। অনেক ক্ষেত্রেই অনেক সেলিব্রেটিদের ট্রোলড হতে দেখা যায়। আবার কখনও কখনও একে অপরকে ট্রোল করতেও দেখা যায়। কিন্তু কখনও মেয়ে-বাবাকে ট্রোল করেছে এমনটা বোধ হয় এর আগে হয়নি। কিন্তু এমনই এক ঘটনার সাক্ষী থাকল নেট দুনিয়া।

বাবা সৌরভ গঙ্গোপাধ্যায় আর কন্যা সানা গঙ্গোপাধ্যায়। বাবার এক ছবিতে কমেন্ট করে সৌরভ ট্রোল করেছে সানা। ঐতিহাসিক পিঙ্ক টেস্ট আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে। সেদিন পুরস্কার বিতরণী মঞ্চে তোলা একটি ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সৌরভ। সেই ছবিতে সানা কমেন্ট করে লিখেছে, ‘তুমি কী পছন্দ করছ না?’ মেয়ের উত্তরে বাবা জবাব দেন, ‘এই যে তুমি এত অবাধ্য হচ্ছ।’ হাসি দিয়ে মেয়ের পাল্টা জবাব, ‘তোমার থেকেই তো শিখছি।’ এই খুনসুটি ভরা কমেন্ট দেখে বেজায় খুশি হয়েছে নেটিজেনরা। মেয়ের বাবাকে ট্রোল করার এই মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...