Sunday, June 14, 2026

অজিত পাওয়ারের বিরুদ্ধে সেচ দুর্নীতি মামলা বন্ধ কেন? সুপ্রিম কোর্টে গেল তিন দল

Date:

Share post:

70 হাজার কোটি টাকার সেচ দুর্নীতির অভিযোগ। তাতে প্রধান অভিযুক্ত মহারাষ্ট্রের প্রাক্তন সেচমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার। 2014 সালে ক্ষমতায় আসার পর বিজেপির ফড়নবিশ সরকারই জোরদার তদন্ত শুরু করে। অথচ অবাক কান্ড হল, গত শনিবার বিজেপিকে সমর্থনের ঘোষণা করার পরেই তড়িঘড়ি সেই সেচ দুর্নীতি কাণ্ডের ন’টি মামলার ফাইল বন্ধ করল মহারাষ্ট্র দুর্নীতি দমন শাখা। ফড়নবিশ মুখ্যমন্ত্রী আর অজিত এখন তাঁরই সরকারের উপমুখ্যমন্ত্রী। বিরোধীরা বলছেন দুঃসময়ে বিজেপিকে সরকার গড়ার সমর্থন দেওয়ার পুরস্কার পেলেন অজিত পাওয়ার। সরকারকে সমর্থনের বিনিময়ে দুর্নীতির মামলা থেকে ছাড়। আর এর বিরুদ্ধেই শিবসেনা, এনসিপি ও কংগ্রেস ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। জমা পড়েছে পিটিশন। সর্বোচ্চ আদালতের কাছে তিন দলের আর্জি, সমর্থন ও মামলা ছাড়ের মধ্যে সম্পর্ক খুঁজে দেখুক আদালত। বন্ধ হওয়া দুর্নীতির তদন্ত ফের চালু করতে প্রয়োজনীয় নির্দেশ দিক।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...