Sunday, April 5, 2026

কেন্দ্রের ফ্ল্যাট প্রত্যাখ্যান সাবেকি ছিটমহলের বাসিন্দাদের

Date:

Share post:

বিনিময়ের সময় দেওয়া কেন্দ্রীয় প্রতিশ্রুতির কোনটাই পূরণ হয়নি- এই অভিযোগে কোচবিহার জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দিলেন সাবেকি ছিটমহলের বাসিন্দারা। তাঁদের জন্য বরাদ্দ ফ্ল্যাটের চাবি নিতে রাজি হননি তাঁরা। অভিযোগ, যে ফ্ল্যাট তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে, তার আশপাশে জায়গা নেই। ফলে তাঁরা কৃষিকাজ, শাক-সবজি, ফুল, ফল গাছের চাষ করতে পারবেন না। বাসিন্দাদের মতে, ওই ফ্ল্যাট তাঁদের কাছে অপ্রয়োজনীয়।

বুধবার, কোচবিহার জেলাশাসকের অফিসের সামনে ছিট সেটেলমেন্ট ক্যাম্পের হলদিবাড়ি এলাকার বাসিন্দারা উপস্থিত হন। তাঁদের অভিযোগ, বিনিময়ের সময় কেন্দ্রীয় সরকারের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৪ বছর পার হয়ে গেলেও, তা পূরণ হয়নি। সব প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করার দাবিতে বুধবার স্মারকলিপি জমা দেন হলদিবাড়ি সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দারা।

আরও পড়ুন-জমি চিহ্নিত না করে নয়া প্রকল্প নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...