Tuesday, June 9, 2026

তিনিই শরদের যোগ্য উত্তরসূরি, প্রমাণ করলেন সুপ্রিয়া

Date:

Share post:

যাঁর সুযোগসন্ধানী কান্ডকারখানায় এনসিপি সাময়িকভাবে বড় সঙ্কটে পরেছিল সেই দাদা অজিত পাওয়ার ঘরে-বাইরে চাপে পড়ে রণে ভঙ্গ দিয়েছেন। মহারাষ্ট্রে সরকার গড়ছে তিন দলের জোট। আর সঙ্কট কাটতেই এনসিপিতে অজিতকে নিয়ে ঘনিয়ে ওঠা মেঘ কাটার লক্ষণ দেখা দিল। পরিবারের ভাঙন আটকে মিলমিশের ছবি প্রকাশ্যে তুলে ধরতে সক্রিয় হলেন শরদ পাওয়ারের মেয়ে সাংসদ সুপ্রিয়া সুলে।

অজিত বিজেপির সঙ্গে হাত মেলানোর পর সুপ্রিয়া ট্যুইট করেছিলেন, পরিবারের মধ্যে এই প্রতারণা ও ভাঙন অকল্পনীয়। যে দাদাকে এত ভালবেসেছি তিনি এভাবে বিশ্বাসভঙ্গ করলেন? অজিতের ‘ঘর ওয়াপসি’র পর সেই সুপ্রিয়াই প্রকাশ্যে উচ্ছ্বসিত। বুধবার অজিত পাওয়ার শপথ নিতে বিধানসভায় ঢোকার পর তাঁকে প্রণাম করে জড়িয়ে ধরেন বোন সুপ্রিয়া। বলেন, মাফ করে দিয়েছি। গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের রাজনীতিতে আলোচনা, বিধায়কদের একজোট রাখার কাজে বাবাকে যোগ্য সঙ্গত করা থেকে অজিত পাওয়ারের সঙ্গে দূরত্ব মেটানোর কাজে যে পরিণতিবোধের পরিচয় দিয়েছেন শারদ-কন্যা, তাতে আগামীদিনে সুপ্রিয়া সুলেই হয়তো এনসিপিতে পাওয়ারের যোগ্য উত্তরসূরি। এই যাত্রায় অজিত পাওয়ার হিসাবের গোলমালে নিজের রাজনৈতিক ক্ষতিই বরং ডেকে আনলেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...