Wednesday, April 1, 2026

অসমের এনআরসির ভুল থেকে ‘শিক্ষা’ নেওয়ার কথা বললেন অমিত শাহ

Date:

Share post:

অসমের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসিতে যে বহু ভুলভ্রান্তি হয়েছে তা প্রকাশ্যেই স্বীকার করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি সর্বভারতীয় চ্যানেলে এই বিষয়ে শাহ বলেন, সারা দেশের সঙ্গে অসমেও এনআরসি হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া এনআরসি সম্পর্কে অমিত শাহর প্রতিক্রিয়া, এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। তবে ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিতে হবে। মোদি সরকার যখন অসম সহ সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জি তৈরি করবে তখন তা ত্রুটিমুক্ত ও উন্নত প্রক্রিয়ার হবে।

বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বলেছেন সে সম্পর্কে অমিত শাহর প্রতিক্রিয়া, ওনার কথা নিয়ে আমি কী বলব? আমি শুধু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বলতে পারি গোটা দেশেই এনআরসি হবে। বিশ্বের যেকোনও সভ্য দেশে বৈধ নাগরিকদের পরিচয়পত্র থাকে। বিজেপি সরকার করছে বলেই এর বিরোধিতা করা যায় না।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...