Wednesday, April 8, 2026

অযোধ্যার মন্দির- মসজিদ মামলা ফের গড়াচ্ছে আদালতে

Date:

Share post:

ফের আদালতেই যাচ্ছে অযোধ্যার রাম মন্দির- বাবরি মসজিদ ইস্যু।

অযোধ্যা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করছে AIMPLB বা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই অযোধ্যা রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে৷
AIMPLB-র আহ্বায়ক জাফরিয়াব জিলানি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে বলা হয়েছে, মসজিদটি পরিত্যক্ত ছিল না। 1857 সাল থেকে 1949 সাল পর্যন্ত সেখানে নমাজ পড়া হয়েছে। সুপ্রিম কোর্ট এটাও মেনেছে, মূর্তিটি জোর করে এবং বেআইনি ভাবে বসানো হয়েছিল।’’

জিলানির প্রশ্ন, মূর্তি বসানোই যেখানে ‘বেআইনিভাবে’, তাহলে সেই মূর্তি কি দেবতার মর্যাদা পেতে পারে ? আদালত মেনে নিয়েছে,
জোর করে রামের মূর্তি বসানো হয়েছিল বাবরি মসজিদের অভ্যন্তরে। সেক্ষেত্রে সেই ‘বেআইনি’ মূর্তি কী ভাবে দেবতা হতে পারেন? কোন যুক্তিতেই বা সেই ‘বেআইনি’ মূর্তি জমির অধিকার দাবি করতে পারে? এই জাফরিয়াব জিলানি শুধু AIMPLB-র আহ্বায়ক-ই নন, বাবরি মসজিদ অ্যাকশন কমিটিরও আহ্বায়ক তিনি। জিলানি মূল মামলায় সুপ্রিম কোর্টে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের হয়ে সওয়াল করেছিলেন। জিলানি বলেছেন, কোনও দেবতাই অন্যের জমি জবরদখল করতে পারেন না। কেউ কারও জমি দখল করলে, তিনি জমির মালিকানাও দাবি করতে পারেন না।’’

অযোধ্যা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলায় এই ভাবেই যুক্তি সাজাচ্ছেন৷
গত 9 নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ে বলেছিল, অযোধ্যার মূল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরিতে কোনও বাধা নেই। মসজিদ তৈরির জন্য অযোধ্যাতেই 5 একর জমি দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চের এই রায় সুন্নি ওয়াকফ বোর্ড বা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি মেনে নিলেও AIMPLB ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেই ফের মামলা দায়ের করতে চলেছে৷

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...