Wednesday, April 1, 2026

সাড়ে ছ’ইঞ্চি ডিসপ্লে ও ৫০০০ এমএইচ ব্যাটারির ফোনের দাম ১০ হাজার টাকার কম!

Date:

Share post:

এখন সবার হাতে স্মার্টফোন দেখা যায়। কেউ কম দামি মোবাইল ফোন ব্যবহার করেন, তো কেউ বেশি দামি। কিন্তু সকলের কথা মাথায় রেখেই রিয়েলমি বাজারে এনেছিল সাধ্যের মধ্যে দামি ফিচারযুক্ত ফোন। এমনকি বাজারে ‘রিয়েলমি 5S’ নামের এক নয়া ফোন আনার কথাও ঘোষণা করেছিল সংস্থা। যার দাম দশ হাজারের মধ্যে। গত সপ্তাহ থেকে ভারতের বাজারে এই ফোন এসেছে।

এই ফোনে রয়েছে সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লে ও ৫০০০ এমএইচ ব্যাটারি। ফ্লিপকার্টের সঙ্গে সঙ্গে পাওয়া যাবে realme এর নিজস্ব সাইটেও। তিনটে রঙয়ে এই ফোন পাওয়া যাবে। দামও ১০ হাজার টাকার মধ্যে। তবে তা ৪ জিবি+৬৪ জিবির জন্য। এই মডেলের দাম হবে ৯,৯৯৯ টাকা। ৪ জিবি+১২৮ জিবির ক্ষেত্রে দাম হবে ১০,৯৯৯ টাকা।

এতে থাকছে নো কস্ট ইএমআইয়ের সুবিধাও। এছাড়াও পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে থাকছে আকর্ষণীয় ছাড়ের সুবিধা। এই ফোনে থাকছে ডুয়েল ন্যানো সিমের সুবিধা। এছাড়াও থাকছে গোরিলা গ্লাসের সুবিধাও। এছাড়াও থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ এসওসি। এছাড়া এই ফোনের মেমোরি অতিরিক্ত মেমরি কার্ডের সাহায্য বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। এছাড়াও এতে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে ইচ্ছা পূরণ করবে রিয়েলমি, তা বলাই যায়।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...