Wednesday, June 24, 2026

আস্থা ভোট বাতিলের দাবি তুললেন ফড়নবিশ

Date:

Share post:

মহারাষ্ট্রে শনিবারের আস্থাভোটকে অবৈধ ঘোষণার দাবি জানাল বিজেপি। সংবিধানের নিয়মকানুন না মেনে আস্থা ভোট করানোর অভিযোগ তুলল মহারাষ্ট্র বিধানসভার বৃহত্তম দল। এদিন দুপুর দুটোয় আস্থাভোট শুরুর পর বক্তব্য রাখতে ওঠেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। চারদফা অভিযোগ এনে আস্থাভোট বাতিলের দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, সংবিধান লঙ্ঘন করে সভা পরিচালিত হচ্ছে। প্রোটেম স্পিকার পদে পরিবর্তন অবৈধ। নিয়ম অনুযায়ী, আগে স্পিকার নির্বাচন করে তারপর ফ্লোর টেস্ট করতে হয়। কিন্তু স্পিকার নির্বাচনের আগেই আস্থা ভোট হচ্ছে মহারাষ্ট্রে। এই প্রক্রিয়া অবৈধ। ফড়নবিশ বলেন, মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সংবিধান মেনে শপথগ্রহণ করেননি। তাঁরা শপথবাক্য পাঠ করার সময় সোনিয়া গান্ধী, শারদ পাওয়ার ও বালাসাহেব ঠাকরের নাম উল্লেখ করেছেন। ফলে এই শপথ অবৈধ। শনিবার বিধানসভার ভিতর কিছুক্ষণ শ্লোগান-বিক্ষোভের পর প্রতিবাদে সভা বয়কট করে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তাঁরা ভোটাভুটিতে অংশ নেননি। দেবেন্দ্র ফড়নবিশ জানান, এই আস্থাভোটের বিরুদ্ধে তাঁরা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।

আরও পড়ুন-মহারাষ্ট্রে আস্থা ভোটে জিতল উদ্ধব সরকার

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...