Tuesday, March 31, 2026

প্রয়াত তৃণমূলের বর্ষীয়ান নেতা মানিকলাল চট্টোপাধ্যায়

Date:

Share post:

প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মানিকলাল চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আজ, শনিবার বেলা ২টো নাগাদ নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মানিকলাল চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার ১৪ নম্বর বোরোর চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে।

শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা বেহালা পশ্চিম-এর বিধায়ক ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী-সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী ও স্থানীয় মানুষজন। আগামীকাল, রবিবার সকাল দশটায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শায়িত থাকবে বেহালার পুরভবনে।

আরও পড়ুন-রাজ্য জুড়ে শুরু বামেদের লংমার্চ

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...