Saturday, June 20, 2026

‘কেন নিরাপদ নই’, সংসদের সামনে ধর্নায় বসা ছাত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ

Date:

Share post:

হায়দরাবাদের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এরইমধ্যে রাজধানীতে সংসদ ভবনের সামনে মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে তরুণীর একক প্রতিবাদ। ‘আমার ভারতে আমি নিরাপদ নই কেন?’ প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করছিলেন অনু দুবে। পুলিশ তাঁকে অবশ্য সেই ধর্না চালিয়ে যাওযার সুযোগ দেয়নি বিশেষ। কিছু ক্ষণ পরেই পুলিশের গাড়িতে চাপিয়ে অনুকে তুলে নিয়ে যাওয়া হল থানায়। অভিযোগ, পুলিশি নিগ্রহেরও শিকার হতে হয়েছে অনুকে।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে দিল্লি মহিলা কমিশন। চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের অভিযোগ, ”মহিলাদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের হাতে মারধরও খেতে হয়েছে অনুকে।” কেন অনুর সঙ্গে এমন আচরণ করা হল, তা নিয়ে দিল্লি পুলিশের কাছে নোটিসও পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন। ওই ঘটনার জেরে অবশ্য পরে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

ছাড়া পাওয়ার পর অনু সাংবাদিকদের বলেন, ‘প্রত্যেক ধর্ষণের ঘটনার প্রতিবাদ করব। ধর্ষিতা মহিলাদের কাছে আর্জি, এগিয়ে এসে আমায় জানান আপনারা। আমি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ দেখাব।’ তিনি আরও জানান, শুধু হায়দরাবাদ নয়, ২০১২ থেকে ‘সব ধর্ষণের’ ঘটনার বিরুদ্ধেও প্রতিবাদেও দেখাচ্ছেন তিনি।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...