Tuesday, March 31, 2026

চোখ থেকে বেরোল পেরেক কিন্তু দৃষ্টি ফিরল কি?

Date:

Share post:

চিকিৎসার গাফিলতিতে যুবকের দৃষ্টি হারানোর অভিযোগ। ঘটনা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের। সোমবার বিকেলে বারুইপুরের বাসিন্দা বছর তেইশের রাজা নস্করের শিয়ালদহে ছাপাখানায় কাজ করতে গিয়ে চোখে পেরেক ঢুকে যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। তার চোখে পেরেকের অবস্থান জানার জন্য ইউএসজি করা যায়নি। কারণ সেই সময় আলট্রাসোনোগ্রাফি বিভাগটি বন্ধ হয়ে গিয়েছিল। পরের দিন ও তার ইউএসজি হয়নি। বুধবার ইউএসজি করে শুক্রবার সকালে অপারেশন করে চোখ থেকে পেরেক বের করেন চিকিৎসকরা। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়, সংক্রমণের কারণে দৃষ্টি হারিয়েছেন রাজা। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রাজার পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই দৃষ্টি হারাল এই তরতাজা যুবক। বেশ কিছুদিন চোখের মধ্যে পেরেক থেকে যাওয়ায় সেটা থেকেই সংক্রমণ ছড়িয়ে চোখ নষ্ট হয়ে গিয়েছে। যদিও এই যুক্তি মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্যাল কলেজের ডিরেক্টর অসীমকুমার ঘোষ বলেন, এই বিষয় নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাই বিষয়টি খতিয়ে দেখবে।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...