Thursday, June 18, 2026

জেনে নিন, ২০২০-তে টিম ইন্ডিয়ার ক্রীড়াসূচি

Date:

Share post:

চলতি বছর শেষ হতে এখনও এক মাস বাকি। নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তাঁর সঙ্গে সঙ্গে এখন ২০১৯ ফিরে দেখারও পালা। কিন্তু সেই সঙ্গে সামনের দিকে অর্থাৎ ২০২০-তে কী হবে, তা নিয়েও প্ল্যানিং করে ফেলা ভাল। সব নিজেদের হাতে না থাকলেও, নিজেদের কাজ যদি আমরা আগে থেকে সাজিয়ে রাখি, তাহলে ভালই হয়। আর এমন ভাবনা ভেবেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টও। তাই ২০১৯ শেষ হওয়ার আগেই ২০২০-র ক্রীড়াসূচি সাজিয়ে ফেলেছে।

চলতি মাসের ৬ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেতে শুরু করবে কোহলি ব্রিগেড। তারপর খেলবে একদিনের ম্যাচ। দুই ফরম্যাট মিলিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মোট ছটি ম্যাচ খেলবে ভারত। তারপর এই বছরে আর না খেলতে নামলেও আসন্ন নতুন বছরের শুরুতেই ঠাসা ক্রীড়াসূচি রয়েছে টিম ইন্ডিয়ার।

সেই সূচি শুরু হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তারপর অস্ট্রেলিয়া ও সব শেষে কিউয়িদের বিরুদ্ধে খেলার জন্য নিউজিল্যান্ড পাড়ি দেবে রবি শাস্ত্রীর শিষ্যরা। সুতরাং, সব মিলিয়ে ২০২০-র শুরুতে ক্রিকেটপ্রেমীদের ক্রিকেট থেকে চোখ সরাবার সময় থাকবে না, তা বলাই যায়।

এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের ক্রীড়াসূচি।…

৬.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০
৮.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০
১১.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০
১৫.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ
১৮.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ
২২.১২.২০১৯- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ
০৫.০১.২০২০- শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০
০৭.০১.২০২০- শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০
১০.০১.২০২০- শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০
১৪.০১.২০২০- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ
১৭.০১.২০২০- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ
১৯.০১.২০২০- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ
২৪.০১.২০২০- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০
২৬.০১.২০২০- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০
২৯.০১.২০২০- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০
৩১.০১.২০২০- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...