Saturday, June 20, 2026

মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটায় ভেঙে পড়ল বিমান, শিশু সহ নিহত ৯

Date:

Share post:

বিমানবন্দর থেকে ঠিক ভাবে বিমানটি উড়লেও বেশি দূর পর্যন্ত যেতে পারেনি। দূরে যাওয়ার আগেই ভেঙে পড়ল বিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটায় বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ জন, এদের মধ্যে ২টি শিশু রয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বিমানের চালকও। ডাকোটার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বিমানে মোট ১২ জন যাত্রী ছিলেন। যে তিনজন বেঁচে গিয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ঝড়ের পূর্বাভাস থাকা সত্বেও সিঙ্গল ইঞ্জিনের ওই বিমানটি শনিবার আকাশে ওড়ে দুপুর সাড়ে বারোটা নাগাদ। ডাকোটার চেম্বারলেন বিমানবন্দর থেকে ওড়ার পরই সেটি ভেঙে পড়ে।

আরও পড়ুন-সারমেয়দের দেখভালের পারিশ্রমিক ৩০ লাখ! এই যোগ্যতাগুলি থাকলে আপনিও করতে পারেন এই চাকরি

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...