Saturday, June 20, 2026

‘মুখ্যমন্ত্রী আমার কাজের অনুপ্রেরণা’, বললেন বিডিও

Date:

Share post:

‘মুখ্যমন্ত্রী কর্মবীর, ওনার ছবির সামনে দাঁড়ালে আপনিও কাজের অনুপ্রেরণা পাবেন’, বললেন উত্তর ২৪ পরগণার বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। শনিবার হাসনাবাদের বুলবুল বিধ্বস্ত ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন বিডিও। সেখানেই ভেবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ বিতরণ করার সময় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কের মুখে পড়েন বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। বিডিও বলেন, “সকালবেলা যদি মুখ্যমন্ত্রীর ছবির সামনে দু’মিনিট দাঁড়ান এক অদ্ভুত শক্তি পাবেন। আমি নিজে সকালে দুটো ছবির সামনে দাঁড়াই। একটা স্বামী বিবেকানন্দের ছবি। অন্যটা মুখ্যমন্ত্রীর ছবি। এক অদ্ভুত জীবনীশক্তিতে নিজেকে পুনরুজ্জীবিত করি। উনি কর্মবীর। ওনার ছবির সামনে দাঁড়ালে আপনিও কর্মের অনুপ্রেরণা পাবেন।” সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবং গ্রামের বহু মানুষ।

এমন মন্তব্য করার পড়েই বিতর্কের মুখে পড়েন অরিন্দম মুখোপাধ্যায়। এরপর সেখানকার এক বিজেপি নেতা বলেন, “আমরা বারবার বলেছি পুলিশ, বিডিও, আমলাদের দিয়েই সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের কথাবার্তাতেই সেটা ধরা পড়ছে। এসব কথা বলার পাশাপাশি তৃণমূলের ঝান্ডা তাঁরা ধরছেন না কেন। তাহলেই মানুষের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়।” তবে বিজেপি নেতা এমন মন্তব্য করলেও শাসকদলের এক স্থানীয় নেতার বক্তব্য,”মুখ্যমন্ত্রীর কাজ দেখে গোটা রাজ্যের মানুষ অনুপ্রাণিত। বিডিও সাহেবও মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন। এতে এত বিতর্ক করার কোনও মানে নেই।”

ভেবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কিট বিতরণ করার জন্য গিয়েছিলেন বিডিও। কিটের নাম ‘ডিগনিটি কিট’। এই কিটের ওজন প্রায় আড়াই মণ। এই কিটের মধ্যে রয়েছে, ত্রিপল, শাড়ি, লুঙ্গি, ধুতি, চাদর, বাচ্চাদের পোশাক, শুকনো খাবার, বাসনপত্র, স্টোভ প্রভৃতি। সেখানে গিয়েই এমন মন্তব্য করেছিলেন তিনি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...