Thursday, June 18, 2026

হারের ভয় নয়, রীতিকে ধরে রাখতেই স্পিকার প্রার্থী প্রত্যাহার! সাফাই বিজেপির

Date:

Share post:

মহারাষ্ট্রে সরকার গঠনে মুখে চুনকালি পরার পর এবার বিধানসভায় স্পিকার নির্বাচনে নিষ্ক্রিয় রইলো বিজেপি। নতুন করে মুখ থুবড়ে পরার ভয়ে ভোটমঞ্চেই পা বাড়ালো না গেরুয়া শিবির। যার দরুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহারাষ্ট্রে স্পিকার নির্বাচিত হলেন নানা পাটোলে।

শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের শপথ গ্রহণের পর আস্থা ভোটের আসরে নিজেদের সরিয়ে রেখেছিল বিজেপি। একইভাবে স্পিকার নির্বাচনের মঞ্চেও অংশ নিল না তারা। প্রথমে প্রার্থী দেওয়ার জানালেও, কার্যত নতুন করে হারের ভয়ে কিষাণ কাথোরেকে প্রত্যাহার করে নেয় গেরুয়া শিবির। ফলে স্পিকার পদে আসীন হলেন কংগ্রেসের পাতোলে।

রবিবার নির্ধারিত সময়ের আগেই নিজেরদের প্রার্থী কাথোরেকে প্রত্যাহার করে নেয় বিজেপি। যদিও নিশ্চিত পরাজয়ের ভয় থেকে নয়, বরং, বিজেপির দাবি মহারাষ্ট্র বিধানসভার দীর্ঘ দিনের রীতিকে ধরে রাখতেই প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে তারা। মহারাষ্ট্রে বরাবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচন হয়ে আসছে এত কাল ধরে। তাই বিধানসভার মর্যাদা অক্ষুণ্ণ রাখতেই প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে সাফাই দিয়েছে মহারাষ্ট্র বিজেপি।

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...