Monday, April 6, 2026

অন্য ছেলের সঙ্গে কথা বলায় প্রেমিকের হাতে চড় খেয়ে মারা গেলেন প্রেমিকা!

Date:

Share post:

কোনও তর্ক বিতর্ক নয়। শুধুমাত্র প্রেমিকা অন্য একটি ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। ব্যাস। আর তাতেই গিয়েছিল প্রেমিকের মাথা গরম হয়ে। প্রেমিক এসে সপাটে চড় মাড়লেন প্রেমিকাকে। তারপরেই মারা গেলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মানখুর্দ রেলস্টেশনে। প্রেমিকের চড়ে প্রেমিকা রেলস্টেশনে পরে থাকার পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে প্রেমিক পূজারি ইয়ালাপ্পাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, স্টেশনের পাবলিক টয়লেটের সামনে একজন লোকের সঙ্গে কথা বলছিলেন সীতা প্রধান নামের ওই তরুণী। সেটা দেখতে পেয়েই তড়িঘড়ি সীতার দিকে এগিয়ে আসেন তাঁর প্রেমিক পূজারি ইয়ালাপ্পা। সপাটে এক চড় মারেন তরুণীকে। মাটিতে লুটিয়ে পড়ে সীতা। সংজ্ঞাও হারান তিনি। এরপর তাঁকে উদ্ধার করে ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সীতা প্রধানকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। মানখুর্দ থানার সিনিয়র ইনস্পেক্টর নিতিন বোবদে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যুর রিপোর্ট দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। তিনি আরও জানিয়েছেন জানিয়েছেন, ইতিমধ্যেই পূজারি ইয়ালাপ্পাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-এনআরএস কাণ্ডে শিয়ালদা কোর্ট চত্বরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পশুপ্রেমীদের বিক্ষোভ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...