Monday, April 13, 2026

গার্ডেনরিচে প্রকাশ্যে শুটআউট, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

সকালবেলা গার্ডেনরিচে প্রকাশ্য রাস্তায় চলল গুলি। সোমবার সকাল দশটা নাগাদ গার্ডেনরিচের লিচুবাগানের বাড়ি থেকে বেরোতেই এক যুবককে দুই দুষ্কৃতী পিছন থেকে এসে গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই পড়ে যান ওই যুবক। তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছন তাঁর ভাই। সেখানে দুজনকে পালিয়ে যেতে দেখেন তিনি। পুলিশ গিয়ে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে এসএসকেএম-এ ভর্তি করেছে। তিনি আরএসএস কর্মী বলে জানিয়েছে পরিবার। জমি ও বাড়ি সংক্রান্ত বিষয় দীর্ঘদিন ধরেই স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে তাঁর বিবাদ চলছিল বলে পরিবার সূত্রে খবর। এই হামলার পিছনে তারাই রয়েছে বলে অভিযোগ পরিবারের। সকালবেলায় প্রকাশ্যে শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গার্ডেনরিচ অঞ্চলে।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...