Saturday, April 4, 2026

অযোধ্যা রায় পুনর্বিবেচনার দাবিতে মামলা জমিয়তে উলেমায়ে হিন্দের

Date:

Share post:

অযোধ্যার রাম মন্দির নিয়ে শীর্ষ আদালতের রায় ‘রিভিউ’-এর দাবিতে মামলা হলো সুপ্রিম কোর্টে। ওই রায় পুনর্বিবেচনার দাবিতে এটাই প্রথম মামলা৷

মন্দির-মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সোমবার মামলা দায়ের করছে জমিয়তে উলেমায়ে হিন্দ। সংগঠনের প্রধান মৌলানা আর্শাদ মাদানি বলেছেন, দেশের মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশই এই রায় পুনর্বিবেচনার পক্ষে৷ ওদিকে, একই দাবিতে রিভিউ পিটিশন দাখিল করতে তৈরি অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডও। এদিকে, রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।জমিয়তে- নেতা মাদানি বলেছেন, ‘‘আদালতই আমাদের অধিকার দিয়েছে মামলা করার, তাই মামলা দায়ের করা হয়েছে।’’

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...