Monday, April 6, 2026

মঙ্গলবার বিধানসভায় শপথ নেবেন তৃণমূলের তিন নবনির্বাচিত বিধায়ক

Date:

Share post:

আগামীকাল, মঙ্গলবার সকাল ১০টায় বিধানসভা ভবনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শপথ নেবেন তৃণমূলের তিন নবনির্বাচিত বিধায়ক। সম্প্রতি, কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুর সদর আসনে উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল। বিধায়করা শপথ নেবেন বিধানসভায়। কালিয়াগঞ্জ-এ জিতেছেন তপনদেব সিংহ, করিমপুরে জিতেছেন বিমলেন্দু সিংহ রায় এবং খড়গপুর সদরে জয়ী হয়েছেন প্রদীপ সরকার।

প্রসঙ্গত, ছ’মাস আগের ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে উপনির্বাচনের ফলাফলে। তিনটি কেন্দ্রের তিনটিতেই জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। উল্টো ছবি গেরুয়া শিবিরের। হাতছাড়া হল দলের রাজ্য সভাপতির খগড়পুর কেন্দ্রটি। কালিয়াগঞ্জে খাটেনি পদ্মের মেরুকরণের রাজনীতি। বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ প্রশ্নের সম্মুখীন। অন্যদিকে, যে এনআরসি ইস্যুকে হাতিয়ার করে মোদী-শাহরা বাংলায় পদ্ম চাষের চেষ্টা করছেন তা ঘিরেও সংশয় থেকে গেল। অন্তত তিন কেন্দ্রের উপনির্বাচনে ফলাফল সেটাই স্পষ্ট করেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...