Saturday, April 4, 2026

এটিএম জালিয়াতির তদন্তে দিল্লিতে কলকাতা পুলিশ

Date:

Share post:

গত দুদিন ধরে কলকাতার যাদবপুর ও তার আশপাশের অঞ্চলে এটিএম জালিয়াতি কমপক্ষে 35টি অভিযোগ জমা পড়ে। তথ্য অনুসন্ধান করে দেখা যায়, যেসব গ্রাহকদের টাকা উধাও হচ্ছে, তা তুলে নেওয়া হচ্ছে দিল্লি ও নয়ডার বিভিন্ন এটিএম থেকে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে কলকাতা পুলিশের একটি দল। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয়েছে।
পাশাপাশি, পুলিশের তরফ থেকে ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কীভাবে এই জালিয়াতি রোখা যায়, তার জন্য বিভিন্ন পরামর্শ নিচ্ছে লালবাজার। গ্রাহকদের তিন মাস অন্তর এটিএম কার্ডের পিন পরিবর্তন করতে বলা হয়েছে। এই এটিএম জালিয়াতি ধরন দেখে এর পিছনে রোমানিয়ন গ্যাং থাকতে পারে বলে মনে করছেন লালবাজারের গোয়েন্দারা। সব দিক খতিয়ে দেখেই তদন্ত শুরু করছেন তাঁরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...